করোনায় বন্ধ স্যামসাং কারখানা

২৩ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:২৭  
প্রাণঘাতী ভাইরাসের কারণে এবার দক্ষিণ কোরিয়ার গুমিতে অবস্থিত স্মার্টফোনের কারখানা বন্ধ করলো স্যামসাং। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরে অবস্থিত এই কারখানায় কর্মরত এক কর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত ওই কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। অবশ্য স্যামসাংয়ের বেশিরভাগ ডিভাইস এখন উৎপাদন হয় ভিয়েতনাম ও ভারতে। এরআগে অনির্দষ্ট কালের জন্য দেশটিতে বন্ধ করা হয় বিশ্ব বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের একটি কারখানা। প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ায় এক দিনের ব্যবধানে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। দেশটিতে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৩৩ জন। দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।